জামিন পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

712

আন্তর্জাতিক ডেস্ক: তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নাজিব। ওয়ানএমডিবি কেলেঙ্কারীতে নিজের সংশ্লিষ্টতা নেই বলেও আদালতে দাবি করেন তিনি।

গ্রেপ্তারের একদিন পর বুধবার নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দেশটির হাইকোর্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, সরকারি তহবিল থেকে দশ মিলিয়ন ডলার আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বুধবার আদালতের কাছে তিনি অভিযোগ পর্যালোচনার দাবি জানান। অভিযোগের শুনানির পর দুই লাখ পঞ্চাশ হাজার ডলার নগদ প্রদানের মাধ্যমে তিনি জামিন পান।

এই মামলার অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে।