অক্টোবরেই নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের

506
ফাইল ছবি

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরেই নির্বাচনকালীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনকালীন সরকার হবে ছোট। বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের জন্য মনোনয়নপত্র বিক্রি করছে। তাহলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণে সমস্যা কোথায়? সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো কিছু লঙ্ঘিত হচ্ছে কি না?’

‘বিএনপি এলেই তো আর নির্বাচন একতরফা হয় না। আর এবার বিএনপির জন্য অন্যরা অপেক্ষা করবে না। বহু দল অংশগ্রহণ করবে। এবার পার্টিসিপেশন অনেক বেশি হবে’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।