ওয়েস্ট লন্ডনে এসিড হামলায় মহিলা আহত: ১জন গ্রেফতার

1603

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনে দিনে দুপুরে ব্যস্ততম রাস্তায় সন্দেহভাজন এসিড হামলায় এক মহিলা আহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার বিকাল ৭টায় ঘটনার পরপরই ব্রেন্ডফোর্ড হাই স্ট্রিটে প্যারামেডিক দল তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্যোশাল মিডিয়া সূত্রে দেখা যায় ঘটনার পরপরই উক্ত এলাকা বন্ধ করে দেয় পুলিশ। এসময় পুলিশের পাশাপাশি ফায়ার ফাইটারদেরও দেখা গেছে।
মেট পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন আক্রান্ত মহিলার বয়স ৩০। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আহত হয়েছেন তবে ততটা জীবনহানীকর নয়। এই ঘটনার জড়িত সন্দেহে এবং শারিরিকভাবে ক্ষতি সাধনের কারনে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।