ওয়ানবাংলানিউজ: রয়েল ডকস কালচারাল এন্ড এডুকেশন ট্রাষ্ট এর উদ্দ্যোগে সোমবার পূর্ব লন্ডনে উলউইচের স্থানীয় কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আশফাক হোসেন শামীম ও পরিচালনা করেন ওসমান হোসেন। রোজা ও ইফতারের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন:- সংগঠনের সহ সভাপতি মহিফুল হক চৌধুরী, কোয়াদক্ষ মুজিবুর রহমান, পাবেল চৌধুরী, আদনান, নিজামুল ইসলাম, নুরুল হক লালা মিয়া, মনছুল আহমেদ, তানজিল হোসেন, সাইফুর রহমান, মাহফুজুর রহমান, ফারুক ইয়সিন, জিল্লুর রহমান, এডভোকেট আজিজ সরকার, সুলতান আলী সহ আরো অনেকে।
বক্তারা বলেন আমাদের এই এলাকায় কোন মসজিদ নাই, এলাকার মুসল্লিদের নিয়ে আমরা একটি মসজিদ নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার কাছে অনুরোধ জানানো হয় এলাকায় একটি মসজিদ নির্মানের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাওয়া।
মৌলানা ক্বারী মো: আলাউদ্দিনের পরিচালনায় সারা মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্দি কামনা করে দোয়া করা হয়।















