বাংলাদেশ ভারত সেমিফাইনাল দেখতে টিকেট সংকট: হতাশ বাংলাদেশী ভক্তরা

1980

ওয়ানবাংলানিউজ: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রপিতে প্রথমবারের মত বাংলাদেশ সেমিফাইলে খেলবে ভারতের সাথে। খেলা হবে বার্মিংহামের এজবাস্টন মাঠে। লন্ডনের পর বার্মিংহাম হচ্ছে দ্বিতীয় বড় শহর যেখানে বাংলাদেশীরা বসবাস করেন। একইভাবে ভারতীয় প্রবাসীদেরও রয়েছে এ শহরে শক্ত অবস্থান। ভারতের সাথে বাংলাদেশের সেমিফাইনাল হওয়ায় এজবাস্টনের ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা মাঠে টিকেট সংকট দেখা দিয়েছে। হঠাৎ করেই খেলার টিকেট হাওয়া হয়ে যাওয়ায় কালো বাজারিদের কপাল খুলেছে। যারা অধিক টিকেট ক্রয় করে রেখেছিলেন তারা এখন প্রতি টিকেটে প্রায় ১০০ পাউন্ড বেশি দামে বিক্রি করছেন।

লাম্বা রোজা রেখে দাম বেশি হলেও মাঠে গিয়ে খেলা দেখতে প্রস্তুত বাংলাদেশী দশকরা। তারা বলেছেন মাঠে যেমন মাশরাফিরা ভারতীয় খেলোয়াড়দের মোকাবেলা করবেন তেমনি গ্যালিরীও ভারতিয়দের হাতে ছেড়ে দিতে নারাজ বাংলাদেশী সমথকরা।

বৃহস্পতিবারের এজবাস্টন সেমিফাইনাল নিয়ে ব্রিটেনে বসবাসরত লক্ষ লক্ষ বাংলাদেশির মধ্যে তুমুল উৎসাহ দেখা যাচ্ছে। মাশরাফিরা সেমিফাইনালে ওঠায় আনন্দে মাতোয়ারা গোটা বাংলাদেশ। ব্রিটেনে প্রায় লক্ষাধিক বাংলাদেশির বসবাস। বাংলাদেশ সেমিফাইনালে ওঠায় তাদের মধ্যেও সমান উত্তেজনা বইছে। অনেকেই কেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে গেলেন না সেই আফসোসের আগুনে জ্বলছেন এখন। তবে কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ে তারা মহা আনন্দিত এবং গর্বিত।

প্রবাসীদের সবার দৃষ্টি এখন বার্মিংহামের দিকে। ১৫ তারিখের বাংলাদেশের সেমিফাইনালটা মাঠে এসে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে উঠেছেন তরা। কিন্তু খেলা তো দেখবেন, টিকিট মিলবে কোথায়? সেমিফাইনালের টিকিট আগেই যে প্রায় শেষ হয়ে গেছে। বাংলাদেশ ম্যাচের টিকিট এখন নাই বললেই চলে। আইসিসির ওয়েবসাইটেওপাওয়া যাচ্ছেনা।

বাংলাদেশ যে সেমিফাইনালে উঠতে পারবে, এই বিশ্বাস ছিল না কারো। তাই শেষ চারের ম্যাচ দুটি নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না প্রবাসীদের। কিন্তু এখন তো দৃশ্যপটের পরিবর্তন। মাঠে বসে এ দৃশ্য না দেখলেই নয়। কিন্তু টিকিট মিলবে কোথায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তারা। লন্ডন, কার্ডিফ, ম্যানচেস্টার, লুটন, ওল্ডহাম, ব্রাডফোর্ড,নিউক্যাসল, স্কটল্যান্ড থেকেও খেলা দেখার জন্য বার্মিংহামে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন হাজার হাজার প্রবাসী বাঙালি। বাংলাদেশ সেমিফাইনালে ওঠের সঙ্গে সঙ্গেই অনেকে অনলাইনে টিকিট কেটে ফেলেছেন। যারা দেরি করেছেন তারা পড়েছেন অনিশ্চয়তায়। টিকিটের জন্য তারা বিভিন্ন জায়গায় নক করছেন।
শেষ পযন্ত কালো বাজারিদের কাছ থেকেই টিকেট কিনতে হতে পারে ক্রিকেট প্রেমিদের।