সৌদি আরবে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

913

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে রাজকীয় ডিক্রি জারি করে মন্ত্রিসভায় রদবদল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন করেছেন বাদশাহ সালমান।

এতে শ্রমমন্ত্রীর পরিবর্তনের পাশাপাশি সংস্কৃতির প্রচার ও পরিবেশ রক্ষার্থে নতুন মন্ত্রণালয় গঠন করা হয়। আলী বিন নাসের আল-গাফিসের পরিবর্তে নতুন মন্ত্রী হিসেবে ব্যবসায়ী আহমেদ বিন সুলাইমান আল-রাজহী শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রি হিসেবে নিয়োগ পান।

রয়টারসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবকে আধুনিকীকরণ এবং দেশটির বৃহত্তর তরুন সমাজের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করতে এই সিদ্ধান্ত নেন বাদশাহ সালমান।

সৌদি সরকার আগামী ২০২২ সালের মধ্যে ১২ লাখ নাগরিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রনালয়ের এক কর্মকর্তা।

এর আগে, গত ২৮শে ফেব্রুয়ারি কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবের সেনাপ্রধানসহ বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরা বাহিনীর প্রধানও ছিলেন।