ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জ গত বছর অক্টোবরে দক্ষিণ-পশ্চিম লন্ডনের বিয়াত্রিসা থমাস স্কুলে ভর্তি হওয়ার পরই তাকে হত্যার টার্গেট করার আহ্বান জানিয়েছিলেন রশিদ।
সে সময় আইএস এর এক টেলিগ্রাম বার্তায় জর্জের স্কুলের ছবি এবং ঠিকানা দিয়ে জিহাদিদেরকে হামলা চালাতে উৎসাহিত করেন তিনি। একটি পোস্টে রশিদ লেখেন, “এমনকি রাজপরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। স্কুল আগেভাগেই শুরু হল।”
রশিদ প্রথমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও পরে উলউইচ ক্রাউন কোর্টে বিচারের সময় দোষ স্বীকার করেন।
তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নেওয়া, সন্ত্রাসে উৎসাহ দেওয়া, সন্ত্রাস সম্পর্কিত প্রকশনার বিস্তার ঘটানোর মতো আরো কয়েকটি অভিযোগ আছে। এ অভিযোগগুলোও রশিদ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র; বিবিসি ও বিডি নিউজ।