ইলিয়াস পত্মী লুনাকে হয়রানীর পরিনাম ভালো হবেনা যুক্তরাজ্যে যুবদলের হুশিয়ারী

1167

ওয়ানবাংলানিউজ: গত ২১ মে সোমবার গভীর রাতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসে তাল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবদল। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক বিবৃতিতে বলেন, আর যদি ইলিয়াস পত্মীকে হয়রানী করা হয় তার পরিনাম ভালো হবেনা। যুক্তরাজ্য যুবদল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছের এর পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যানে আন্দোলন সংগ্রাম করে যাবে। তারা বলেন, পবিত্র মাহে রমজানেও পোশাকে ও সাদাপোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি চলছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার চলছেই। আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করাই সরকারের উদ্দেশ্য বলে তারা মনে করেন।
উল্লেখ্য নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসের বাসায় ডিবি পরিচয়ে পুলিশের তল্লাশীর নামে তান্ডব চালায়। জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ইলয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খোলার জন্য বলে। আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিএনপির নেতৃবৃন্দকে ফোনে আকুতি জানাতে থাকে। পরে ইলিয়াস আলীর বাসার সামনে গণমাধ্যমের উপস্থিতিতে ইলিয়াস আলীর বাসার বাইরে অবস্থান নেয়া ডিবি পুলিশ পরিচয় ব্যক্তিরা চলে যায়। বিরোধী দলের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলে যুবদল নেতৃবৃন্দের দাবী। তারা সাদা পোশাকধারী বাহিনীর কাপুরুষচিত সন্ত্রাসী ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে