দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিজিএমের প্রস্তুতি সভা

1121

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের উদ্যোগে আসছে দ্বিবার্ষিক সাধারণ সভার (বিজিএম) প্রস্তুতির জন্য এক সভা গত মঙ্গলবার পূর্ব লন্ডনের বৃক্লেইনস্থ মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহকারী কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী সদস্য হানিফ আহমদ খান।
সভায় নতুন তিনজন ট্রাস্টি আবুল হোসেন মামুন(হাসনাজি),ইস্কন্দর আলী(দশপাইকা)এবং ইয়াসিন আলী(মৌলভীগাঁও)কে ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
পূর্বের সভায় সিদ্ধান্তকৃত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা আগামী ২৩শে জুলাই রোজ সোমবার এবং সময় দুপুর ১:৩০মিনিট চূড়ান্ত করা হয় এবং স্থান পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানু নির্ধারণ করা হয়।