ঢাবি ভিসির বাসভবনে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

664

ঢাকা সংবাদদাতা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আলী হোসেন শেখ ওরফে আলী (২৮), রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। তাদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এরমধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে ঢাবি উপাচার্যের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে। এরপর ঢাবির সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান শাহবাগ থানায় একটি মামলা করেন।