ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে “খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহঃ এর ভূমিকা শীর্ষক”সেমিনার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হল রুমে গত ২২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র ক্বোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।অনুষ্ঠানে বৃটেনের শীর্ষ উলামা- মাশায়েখ,রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ যোগ দান করেন।সেমিনারে আলোচনায় অংশ গ্রহণ করেন বৃটেনের শীর্ষ আলেম শায়েখ মাওলানা আসগর হোসাইন,বিশিষ্ট কূটনৈতিক মোখলেছুর রহমান চৌধুরী,মাওলানা আব্দুল মালিক,মুফতি আবদুল মুন্তাকিম,মাওলানা বদরুল আলম হামিদী,কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা খতিব তাজুল ইসলাম,মাওলানা হাবীব নূহ,কাউন্সিলার ওহিদ আহমদ,মাওলানা সালেহ আহমদ হামিদী,মুফতী মওসুফ আহমদ,মাওলানা শাহনুর মিয়া,আবু সুফিয়ান চৌধুরী,মুফতী ছালেহ আহমদ,মাওলানা সৈয়দ তামিম আহমদ,মাওলানা ফজলুল হক কামালী,মাওলানা মুসলেহ উদ্দিন,মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, কাজী ছাগির আহমদ প্রমুখ ।
সেমিনারে নেতৃবৃন্দ বলেছেন,খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহঃ যে ভূমিকা পালন করে গেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।দেশ,জাতি ও মুসলিম উম্মাহ এর কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।তা আমাদের সকলের জন্য অনুকরণীয়।















