ফেনীতে গৃহবধূকে গুলি করে হত্যা

447

ঢাকা সংবাদদাতা: ফেনীর দাগনভূইয়া উপজেলায় শারমিন আক্তার নামে এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী বিরুদ্ধে। নিহত শারমিন আক্তার (২২) নোয়াখালী জেলার ওমর ফারুকের স্ত্রী। অভিযুক্ত প্রতিবেশীর নাম মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ বলছে, ঘটনার পর থেকে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার আবদুল মজিদের ছেলে।

পুলিশ আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে শারমিনের লাশ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের কারণ পুলিশ তদন্ত করছে।

ইতোমধ্য, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।