ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের হাটন গার্ডেন বিজনেস ভবনের ছাদে এক নির্মান শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নিহত ব্যক্তির শরীরে একাদিক আঘাতের চিহিৃন রয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৪৭। ইতিমধ্যে তার নিকট আত্মীয়কে জানানো হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে দ্বিতীয় ব্যক্তির বয়স ২০। সে সাদা, তার পড়নে ছিল নেভি ফ্লিসি জেকেট, ব্লু জিন্স এবং ব্রাউন ওয়ার্কম্যান বুট।















