দ্বিতীয় দিনেও যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ: হোটেলের সামনে আ’লীগের অবস্থান (ভিডিও)

1712

ওয়ানবাংলানিউজ: কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত ১৭ এপ্রিল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি করেছে যুক্তরাজ্য বিএনপি। সেন্ট্রাল লন্ডনের ক্লারিজ হোটেলের বাইরে থেকে র‌্যালি করে কমনওয়েলথ সম্মেলনের বাইরে আসে বিএনপির নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ‘রানি এলিজাবেথ কনফারেন্স সেন্টারে ওমেন্স ফোরামের একটি প্ল্যানারি সেশনে’ মূল বক্তব্য দিচ্ছিলেন তখন বাইরে বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরে যাও শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছিল। এসময় তাদের হাতে ছিল নানান স্লোগান সম্ভলিত প্লেকার্ড, গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি এবং ফ্রি খালেদা জিয়া লেখা ব্যানার।
এসময় তারা কারাবন্ধী বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির ও গণতন্ত্র পূনরোদ্ধারের দাবী জানান। নেতাকর্মীরা জানান, শেখ হাসিনার সরকার অনির্বাচিত সরকার। তিনি জনগনের ভোটে নির্বাচিত হন। তাই ব্রিটেনের মত গণতান্ত্রিক দেশে স্বৈরাচারি সরকারের প্রধান হিসেবে তিনি দেশের প্রতিনিধিত্য করতে পারেননা। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন দেশের মর্যাদা অর্জন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে একারনে আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন বলে জানান যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতাকর্মীরা। তারা বিএনপির এই বিক্ষোভকে জাতির জন্য লজ্জাকার ও প্রতিহিংসা পরায়ন বলে দাবী করেন।

এদিকে সোমবার মধ্য রাতে শেখ হাসিনা বিমানবন্দর থেকে হোটেলে এসে পৌছালে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল দিয়ে তাকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী হোটেলের সামন থেকে রাস্তার অপর পাশে দাঁড়ানো নেতাকর্মীদের কাছে আসেন এবং মিছিল করতে বারন করেন। মধ্যরাতে মানুষের ঘুমের বেঘাত করতে পারে একারনে তিনি বেশ কয়েকবার মিছিল না করতে বলেন।

অন্যদিকে হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনের ক্লারিজ হোটেলে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের  সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহসভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়রুজ্জামান চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার সম্পাদক সারব আলী ও শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তি দাবি ও শেখ হাসিনাকে প্রতিরোধ করতে ভ্যান গাড়ি লন্ডনের বিভিন্ন শহরে প্রদক্ষিণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত একটি পোস্টার ও অন্য দিগে বাংলাদেশের ভোটার বিহীন অবৈধ প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে প্রতিহত করতে হাসিনা বিরোধী স্লোগান সম্বলিত পোস্টার ভ্যান গাড়িতে লাগিয়ে লন্ডনের বিভিন্ন শহরে প্রদক্ষিণ করেছে। যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপির সরকার বিরোধী আন্দলনে নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

UK BNP & Awamileg

দ্বিতীয় দিনের মত যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ: হোটেলের সামনে আ’লীগের অবস্থানhttp://www.onebanglanews.com/?p=36841&preview=true

Posted by onebanglanews.com on Tuesday, 17 April 2018