লুটনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: ১৩জন আহত

983

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লুটনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদনাধ্যম স্কাই নিউজ।

জানাগাছে লুটনের নিউ বেডফোর্ড রোডে স্থানীয় সময় দুপুর ৪:১০ তে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হওয়ার পাশাপাশি একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরেই জরুরী সেবার কর্মীরা এই দুই গাড়ির মাঝখানে আটকে পড়া দুজন ব্যক্তিকে বের করে আনে। বর্তমানে এই দুর্ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। তাদের ধারণা, চালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে। সূত্র : ডেইলি স্টার ইউকে এবং স্কাই নিউজ