নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন জোরদার হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া আন্দোলনে আজ সোমবার সারাদেশ অচল হয়ে গিয়েছিল। দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন। ফেইসবুকের মাধ্যমে এক ভিডিও বার্তায় তারেক রহমান সরকারি চাকুরীতে কোটার হার ৫% -এ নিয়ে আসার কথা বলেছেন।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেছেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জায়গা করে দিতে সরকারি চাকুরিতে কোটার হার বর্তমানে যে ৫০ শতাংশের বেশী কোটা রয়েছে, আমরা তা কমিয়ে যোগ্য ও মেধাবীদের চাকুরীতে জায়গা করে দিতে ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা হবে।“














