বিশ্বনাথ আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার আর নেই

894

সিলেট সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আখতার সৌদিআরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

গত ২৭ মে বাবুল আখতার স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যান।

মক্কা ও মদিনা শরীফ জিয়ারত শেষে রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে মদীনার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে একই হাসপাতালের আই.সি.ইউতে স্থানান্তর করা হয়েছিল।