বিশ্বনাথে চৈতননগর আমন্ত্রনমূলক ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

562

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রোববার বিকেলে উপজেলার চৈতননগর গ্রামের দক্ষিণের মাঠে ‘২য় চৈতননগর আমন্ত্রনমূলক ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলার নির্দিস্ট সময় ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে বিএফসি ফুটবল ক্লাব (বিশ্বনাথ) ৩-১ গোলের ব্যবধানে পিএফসি ফুটবল ক্লাব (চৈতননগর)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এলাকার প্রবীণ মুরব্বী ছোরাব আলীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার গণি মিয়া ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী নজির আহমদ, সিরাজ উদ্দিন, আবদুল খালিক, ইসলাম উদ্দিন, তাজ উল্লা, আজির উদ্দিন, হাফিজ আরব খান, ইউপি সদস্য শাহিন তালুকদার, শিক্ষক আবদুল হান্নান, সংগঠক জাহেদুল ইসলাম, তফজ্জুল আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক রোহেল উদ্দিন প্রমুখ।