ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন মুক্ত বাজার অর্থনীতির সমর্থক ল্যারি কাডলো।
এর মাধ্যমে ইনভেস্টমেন্ট ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাখস-এর প্রেসিডেন্ট ‘গ্যারি কোন’ এর স্থলাভিষিক্ত হলেন ৭০ বছর বয়সী ল্যারি কাডলো। এর আগে স্টিল ও এ্যালুমিনিয়ামের ওপর উচ্চ কর বসানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেন ‘গ্যারি কোন’।
নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা মুক্ত বাজার অর্থনীতি বিষয়ক আইনজীবী ও সাবেক টেলিভিশন ভাষ্যকার ল্যারি কাডলো। মুক্তবাজার অর্থনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত কাডলো নিয়োগ পেয়ে গণমাধ্যমে বলেছেন, বিভিন্ন খাতে কর আরোপের পক্ষে তিনি।
ল্যারি আরও জানান, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি, মার্কিন অর্থনীতির সংস্কারে কাজ করবেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই তার প্রশাসনের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে চলেছেন।















