ওয়ানবাংলানিউজ: “ওরা আমার মায়ের ভাষা কাড়িয়া নিতো চায়” ভাষার মাসের শেষ দিনে বিরুপ আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র/ছাত্রী উপস্থিতে খুজগীপুর এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। ২৮শে ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ইষ্ট লন্ডনের মাইক্র বিজনেস সেন্টারে।সংঘটনের সভাপতি মোহাম্মদ গয়াছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক বাতিরুল হক সরদার ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায়,প্রধান অথিতি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার,বিশেষ অথিতি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লারের প্রেসিডন্ট,জনমতের প্রধান সম্পাদক,সৈয়দ নাহাস পাশা,সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,বক্তব্য রাখেন,মিজানুর রহমান,আনসার আহমেদ উল্লাহ,আব্দুল হামিদ,আব্দুল কুদ্দুস,আনোয়ার মিয়া,ফরিদা পারভিন চৌধুরী মুন্নী,আব্দুল হাকিম,ইকবাল হুসেন,মসিউর রহমান মসনু,আবুল কালাম,কয়ছর আহমদ,শাহ আব্দুল মালিক মরতুজা,আজাদ আলী চৌধুরী,জুনেদ চৌধুরী,আংঙ্গুর মিয়া,লোকমান আলী,বেদার চৌধুরী,মিজানুর রহমান মিরু,শাহ বেলাল প্রমুখ।সভায় বক্তারা নতুন প্রজম্মদের কাছে বাংলা ভাষা শিক্ষা ব্যাহত না হয় সেদিকে কিয়াল রাখেন।বিদেশে সর্বস্তরে অনান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষা চালু করা যায় এই প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্টানে সংগীত পরিবেশন করেন সোনার তরী ও সুর সাগর শিল্পী গোষ্ঠী।















