শীর্ষ ধনী শহর নিউইয়র্ক

1186

আন্তর্জাতিক ডেস্ক: জিডিপি নয়, সম্পত্তির ভিত্তিতে বিশ্বের ১৫টি শহরকে শীর্ষ ধনীর তালিকাভুক্ত করা হয়েছে। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য।

তিন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকার শীর্ষে আছে নিউইয়র্ক। ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয় অবস্থান লন্ডন এবং আড়াই ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে টোকিও। প্যারিস রয়েছে ১৫ তম অবস্থানে।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, এসব শহরের সম্পত্তি, নগদ অর্থ, ইক্যুইটি, ব্যবসায় দায়বদ্ধতা- এমনকি সরকারি তহবিলকেও গণনায় ধরা হয়েছে। এবারই প্রথমবারের মতো অর্থনৈতিক অবস্থা পরিমাপে জিডিপি’র পরিবর্তে সম্পত্তিকে পরিমাপ করা হয়েছে। আর সে কারণেই তালিকা থেকে বাদ পড়েছে হাউস্টন, জেনেভা, ওসাকা, সিউল, শেনঝেন, মেলবোর্ন, জুরিখ ও ডালাস এর মতো শহরগুলো।