ওয়ানবাংলানিউজ: মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অর্গ্যানিজেশন ফর দ্যা রিকগনিশন অব দি বাংলা এজ এ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব ইউনাইটেড নেশনস’ লন্ডন মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ২৫ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলা ভাষাকে জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আবারো দাবী জানানো হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই সূচিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। ধাপে ধাপে বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে ১৯৭১ সালে প্রতিষ্ঠা লাভ করে। সভায় বক্তারা ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং জাতীসংঘের দাপ্তরিক ভাষা স্বীকৃতি আদায়ে কমিউনিটির সর্বস্থরের মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সংগঠনের লন্ডন মহানগর শাখার সভাপতি নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সিজিল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহি সদস্য ফয়জুর রহমান চৌধুরী এমবিই। বক্তব্য রাখেন মহানগর শাখার সহ সভাপতি প্রফেসর অমর ফারুক, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আব্দুল কাহার, জাহান মিয়া, নজরুল ইসলাম, সামসুল হক চৌধুরী, বিপ্লব সরদার, ইসলাম উদ্দিন, আবলুচুর রহমান, মঈন উদ্দিন রাজু, আবুল হাসনাত, সুশান্ত দাস, মাসুক চৌধুরী প্রমুখ।















