শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণে যুবলীগ নেতা গ্রেপ্তার

589
শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তারleader,rtv,rtvonline

ঢাকা সংবাদদাতা: পিরোজপুরের ইন্দুরকানীতে আলোচিত শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ইন্দুরকানী থানার এসআই আ. রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম শিমুল হাওলাদার। তিনি জামুয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে পুত্রবধূ ও তার শাশুড়িকে গণধর্ষণ এবং ২০১৮ সালে ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। ভয়ে কেউ মুখও খুলছে না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।