সিলেট সংবাদদাতা: কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সিলেট বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায় সাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীর রেজিষ্ঠারী মাঠে এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম.এ হক।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী জনতার আশা আকাঙ্খার শেষ ভরসাস্থল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে আর কোন প্রহসনের ভোটারবিহীন নির্বাচন হতে দেয়া হবেনা। দেশে একদলীয় বাকশাল কায়েম করতেই অবৈধ ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেছে।
এর মাধ্যমে বিচারবিভাগের সরকারের নগ্ন হস্থক্ষেপের বহিঃপ্রকাশ ঘটেছে।বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা শাহ মো: এহিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন, সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা উপদেষ্ঠা আফরোজ মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল,
মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,
আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী ও জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।















