ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের উপদেষ্টা মাহমুদ এ রউফ রচিত ব্রিকলেইন বাংলা টাউন ও ব্রিটিশ বাঙালী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১০ই ফেব্রুয়ারী। পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বইটিতে ব্রিটেনে বাংলাদেশীদের সংগ্রামী অতীত ও তাদের ক্রম বিকাশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।
উদীচী যুক্তরাজ্য শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও শাগুপ্তা শারমিন তানিয়ার পরিচালনায় বইটির উপর মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা সাবেক কাউন্সিলার রাজন উদ্দিন জালাল। এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক আনছার আহমদ উল্লা, আবু মুসা হাসান, ড. হাসনিন চৌধুরী, ড. ওয়াসিউল ইসলাম, রম্য রহিম, সাবেক কাউন্সিলার নূর উদ্দিন আহমদ, সত্য প্রত দাস স্বপন, অজন্তা দেব রায়, শাহাব উদ্দিন আহমদ, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল মালিক খোকনসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জালাল উদ্দিন ও নূরুল ইসলাম, হেলেন ইসলাম, সেলিনা সাফি, জলি হারুন প্রমুখ।















