ড. এমাজউদ্দিনের সাথে সৌদি বিএনপির সভা

447

ঢাকা সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি ও খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এমাজ উদ্দীনের সাথে মতবিনিময় করেছেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটি নেতাকর্মীরা।

জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান।

মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায়, আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আব্দুল মান্নান, এম এ আজাদ চয়ন, খন্দকার এম এ হেলাল, শাহ আলম, এস এম সেলিম রেজা সহ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির অন্যান্য নেতারা।