দেশে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জিএসসির স্মারকলিপি প্রদান (ভিডিও)

906

ওয়ানবাংলানিউজ: পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নাম ‘বাংলাদেশের ভোটার তালিকায়’ অন্তভূক্তি ও তাদের ভোটার আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। ইতিমধ্যে ইতালী, সৌদি আরব ও মালেশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের হাই কমিশনের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির উদ্যোগ গ্রহন করেছে এবং সংশ্লিষ্ট দূতাবাস সমূহে সার্কুলার ইস্যু করা হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে।

তবে দীর্ঘদিন যাবত ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির দাবীতে যুক্তরাজ্য প্রবাসীরা দাবী জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদানের পরও যুক্তরাজ্য প্রবাসীদের প্রাথমিক তালিকায় রেজিস্ট্রেশন না করায় হতাশা প্রকাশ করেছেন তারা। এরই আলোকে গত ২২ জানুয়ারী সোমবার লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরার স্মারকলিপি প্রদান করেছেন গ্রেটার সিলেট কাউন্সিলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারী মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, আব্দুল রাকিব সিকদার, জয়েন্ট সেক্রেটারী ড. মুজিবুর রহমান, হাবিবুর রহমান রানা।


স্মারলিপিতে তারা প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, আপনি অবশ্যই জানেন যে, বিগত দুই দশক ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবীতে আন্দোলন করে আসছেন। আপনি বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসী ভোটাধিকার বিল পাশ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছেন। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাবেক নির্বাচন কমিশনার মোহামম্দ ছহুল হোসেনকে যুক্তরাজ্যে দাওয়াত দিয়ে এনেছিল। সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ ছহুল হোসেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মতবিনিময় সভা করে ভোটার তালিকায় বৃটিশ বাংলাদেশীদের নাম অন্তুভুক্তির আশ্বাস দিয়েছিলেন। এদিকে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র না থাকায় বাংলাদেশে গিয়ে প্রবাসীরা বিভিন্ন বিড়ম্বনার শিকার হন। আমরা আশ্বার্য হয়েছি যে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন আমাদের বার বার আশ্বাস দেওয়ার পরও এবার যুক্তরাজ্য প্রবাসীদের উপেক্ষা করে অন্যান্য দেশের প্রবাসীদের নাম অন্তভূক্তির ও ভোটার আইডি কার্ড প্রদানের ্উদ্যোগ নেয়া হয়েছে।

এতে আমরা হতাশ ও বিক্ষুব্ধ। ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে অগ্রনী ভূমিকা পালনকারী যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তভূক্তি করন ও ভোটার আইডি কার্ড প্রদানের প্রক্রিয়া শুরু করার জোর আবেদন জানাচ্ছি আমরা।

আশা করি, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অবদান বিবেচনা করে ভোটার নিবন্ধন, দ্বৈত নাগরিকত্ব কার্ড ও ভোটার আইডি কার্ড প্রদান এবং ভোট প্রদানের সকল ব্যবস্থা হাই কমিশনের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ প্রদান করবেন।

Grater sylhet council uk

দেশে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জিএসসির স্মাকলিপি প্রদানhttp://www.onebanglanews.com/news/27809

Posted by onebanglanews.com on Tuesday, 23 January 2018