ঢাকা সংবাদদাতা: ১৯৬৯ সালের এই দিনে ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান।
দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। দিবসটিতে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসাদের মৃত্যুর পর, ছাত্রদের ১১ দফার ভিত্তিতে ঢাকাসহ সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। সংঘটিত হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং এই আন্দোলনের মধ্য দিয়েই পতন ঘটে স্বৈরশাসক আইয়ুব খানের।















