ওয়ানবাংলানিউজ: বিলেতে খ্যাতিমান বাংলাদেশী ল’ ফার্ম কিংডম সলিসিটরসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে। এতে বাংলা মিডিয়ার সিনিয়র সংবাদকর্মী ছাড়াও স্বনামধন্য সিনিয়র আইনজীবিগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন থাকায় সংবাদকর্মী ও আইনজীবিদের উপস্থিতি ছিল উল্লেখ্যযোগ্য সংখ্যক।
গত ২২ ডিসেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের ম্যানরপার্কের একটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানটি শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওসঞ্চালনা করেন অনুষ্ঠানের আয়োজক কিংডম সলিসিটরস এর প্রিন্সিপাল ও সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। তার বক্তব্যের পর প্রতিষ্ঠানের সকল সদস্যদের হাতে কিংডম সলিসিটরস পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা । এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যারিষ্টার তারেক চৌধুরীর হাতে ফুল উপহার প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান পর্ব পরিচালনা করেন কিংডম সলিসিটরস এর এডভাইজার তৌহিদ চৌধুরী।
স্বাগত বক্তব্যে তারেক চৌধুরী বলেন সেবার শপথ নিয়ে আইন পেশায় আইনজীবীদের কাজ করা উচিত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আইন পেশায় সফলতা আসবেই। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন জাজ ব্যারিষ্টার বেলায়েত হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়াইব, ব্যারিস্টার আতাউর রহমান, কলামিস্ট ফরিদ আহমদ রেজা, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ,
সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান, ডাক্তার আনোয়ারা আলী, ব্যারিস্টার আতাউর রহমান, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী এমাদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব রহমান, সাপ্তাহিক জনমতের এমডি আমিরুল চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, ব্যারিস্টার আবুল কালাম,ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিষ্টার তাজ শাহ,ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, নাশিদ রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মোনিম ক্যারল,বেতার বাংলার পরিচালক মোস্তাক বাবুল , সানরাইজ রেডিও এর মিছবাহ জামাল, চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, ইকরা বাংলা টিভির জিএম হাসান হাফিজুর রহমান পলক, ইক্করা বাংলা টিভির প্রোডিউসার আ স ম মাছুম, ওয়ানবাংলানিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ সোবহান, ইউকেবিডি টাইমস এর প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ূম, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক সৈয়দ মনসুর উদ্দিন, ওয়ান বাংলা সম্পাদক জাকির হোসেন কয়েছ, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু,
সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি কাইয়ুম আব্দুল্লাহ, টিভি ওয়ানের ক্রিয়েটিভি ডাইরেক্টর আপেল মাহমুদ, রিপোর্টার আজহার ভূইয়া, নিউড প্রোডিউসার মিছবাহ মাহফুজ চ্যানেল এসের সিনিয়র সংবাদ পাঠিকা ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার, নারী ম্যাগাজিনের সম্পাদিকা শাহনাজ সুলতানা, নতুন দিনের পলি রহমান, আব্দুল হান্নান, এস এ টিভির স্পেশাল করেসপন্ডন্ট হেফাজুল করিম রাকিব, এনটিভির নিউড এডিটর মাহবুব আলী খানসূর, রিপোর্টার আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোডিউসার মহি উদ্দিন কাদের ,সাপ্তাহিক বাংলা পোস্টের ম্যানেজার বকসী রাশেদ আদনান, ওয়ান বাংলার আব্দুল বাছিত রাফি,আবুল কালাম,এটিএন বাংলার মাহফুজ আহমদ।
নজভোজের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।












