ব্রিটেনের আলোচিত রেল ব্রিজ সাময়িকভাবে বন্ধ

16

সাইফ হাসান: ব্রিটেনের সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হওয়া রেলওয়ে ব্রিজে মাত্র দুদিনের ব্যবধানে দুইবার লরির ধাক্কা লেগেছে। লেস্টারশায়ারের হিঙ্কলে এলাকার এ৫ ওয়াটলিং স্ট্রিটে রবিবার ও সোমবার পরপর দুটি লরি ব্রিজে আ*ঘাত হানে। স্থানীয় পুলিশ সাময়িকভাবে সড়কটি বন্ধ রেখে চালকদের বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে তাৎক্ষণিক পরীক্ষায় মূল কাঠামোর কোনো বড় ক্ষতি ধরা পড়েনি বলে নিশ্চিত করেছে নেটওয়ার্ক রেল।

লেস্টারশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে ওয়াটলিং স্ট্রিটের কাছে প্রথম লরিটি ব্রিজে আঘাত করে। এরপর সোমবার দুপুরে একই জায়গায় দ্বিতীয় লরির ধাক্কায় আবারো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

ঘটনার পরপরই নেটওয়ার্ক রেলের প্রকৌশলীরা আধা ঘণ্টার মধ্যে ব্রিজের কাঠামো পরীক্ষা করে কোনো দৃশ্যমান ক্ষতি পাননি। তবে এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে প্রায় ১৬ মিনিটের বিলম্ব ঘটে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

নেটওয়ার্ক রেলের পরিসংখ্যান অনুযায়ী, ব্রিজের নিচ দিয়ে যাওয়া রাস্তা নিচু করার পরিকল্পনা থাকলেও তা সম্প্রতি পিছিয়ে গেছে। এদিকে কর্তৃপক্ষ চালকদের নিজ নিজ গাড়ির উচ্চতা সম্পর্কে সচেতন থাকা এবং সতর্কীকরণ সাইনবোর্ড মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

#aknews #onebanglanews #যুক্তরাজ্যসংবাদ #রেলব্রিজ #হিঙ্কলেদুর্ঘটনা