সাইফ হাসান: যুক্তরাজ্যের মিল্টন কিনসের কাছে একটি বাংলো ঘরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে। গত রবিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটলে ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গুরুতর আ*ঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৬০ বছর বয়সী এই ব্যক্তি শেষ পর্যন্ত মা\রা যান। স্টিভ উডওয়ার্ড নামের এই ব্যক্তির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করছে।
যুক্তরাজ্যের মিল্টন কিনসের কাছে নিউটন লংভিল গ্রামের কব হল রোডে গত রবিবার সকালে একটি বাংলো ঘরে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ঘটা এই বিস্ফোরণে পুরো ঘরটি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায় এবং আশপাশের এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিস্ফোরণের শব্দ এতই তীব্র ছিল মনে হচ্ছিল গ্রামে বোমা ফেলা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী ও গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরটি থেকে গুরুতর আ*ঘাত প্রাপ্ত স্টিভ উডওয়ার্ড নামের ষাটোর্ধ্ব ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ বিষয়টি কেন্দ্র করে একটি বিষাদময় তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিস্ফোরণের পর নিরাপত্তার খাতিরে ২৪টি বাড়ি ঘিরে পুলিশি কর্ডন স্থাপন করা হয়েছে এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের স্থানীয়দের সহায়তায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
#aknews #onebanglanews #যুক্তরাজ্য #আন্তর্জাতিকখবর #দুর্ঘটনা















