যুক্তরাজ্যের বাকিংহাম প্রাসাদে থাকবেন না রাজা চার্লস

29

৩৬৯ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সংস্কার কাজ শেষ হলেও যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্রাসাদে বসবাস করবেন না।

তিনি বর্তমান বাসভবন ক্ল্যারেন্স হাউসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাকিংহাম প্রাসাদ রাজপরিবারের আনুষ্ঠানিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে, যেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের আয়োজন করা হবে। এদিকে রাজতন্ত্রের সরকারি দায়িত্ব ও প্রাসাদ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ ‘সোভরেন গ্রান্ট’ বার্ষিক ৯৯ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে উন্নীত করা হচ্ছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।