যুক্তরাজ্যে গেটসহেডে গাড়িচাপায় এক কিশোরীর মৃ*ত্যু, ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

29

যুক্তরাজ্যের Gateshead এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, একটি সিলভার ফোর্ড ফিয়েস্তা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ১৯ বছর বয়সী এক তরুণকে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ ঘটানোর সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।