যুক্তরাজ্যে পুলিশের নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডের ব্ল্যাকপুলকে দেশের “সবচেয়ে সহিংস অপরাধপ্রবণ এলাকা” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত বছরে ব্ল্যাকপুলে প্রতি ১,০০০ জনের মধ্যে প্রায় ৬৯টি সহিংস অপরাধ রেকর্ড করা হয়েছে, যা দেশটির অন্য যেকোনো এলাকার তুলনায় সর্বোচ্চ। এতে প্রতি প্রায় ২০ জনের একজন ভুক্তভোগী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাডফোর্ড ও ওয়েস্টমিনস্টার, যেখানে প্রতি ১,০০০ জনে ৫৩টির বেশি সহিংস অপরাধ ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে এবং সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরদার করা হয়েছে।
অন্যদিকে, ব্ল্যাকপুলে দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক সমস্যাও বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।















