যুক্তরাজ্য থেকে ফেরত এসাইলাম প্রার্থী সিরিয়ায় পাঠানোর ঝুঁকিতে

99

যুক্তরাজ্য ও ফ্রান্সের “ওয়ান ইন, ওয়ান আউট” চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক সিরিয়ান আশ্রয়প্রার্থীকে আবার সিরিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এ ধরনের প্রথম ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

২৬ বছর বয়সী কুর্দি ওই ব্যক্তি যুদ্ধ ও জোরপূর্বক সামরিক নিয়োগ এড়াতে সিরিয়া থেকে পালিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। পরে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হলে সেখানকার কর্তৃপক্ষ তার আশ্রয়ের আবেদন নাকচ করে এবং জানায়, তার জন্য সিরিয়া নিরাপদ।

এই সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এতে আশ্রয়প্রার্থীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক শরণার্থী নীতির পরিপন্থী হতে পারে।