যুক্তরাষ্ট্রে নি*হত শিক্ষার্থী লিমনের জানাজা সম্পন্ন

220

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এ‌প্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাই‌টিতে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

এর আগে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার জানাজা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

এদিকে, বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।