মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জেট জ্বালানি সংকটের আশঙ্কায় Airlines UK যুক্তরাজ্য সরকারের কাছে পরিবেশ ও শব্দসংক্রান্ত নিয়ম শিথিল, ফ্লাইট কর কমানো এবং যাত্রী ক্ষতিপূরণ নীতিতে পরিবর্তনের দাবি জানিয়েছে।
এই দাবিতে সমর্থন দিয়েছে British Airways, easyJet, Ryanair, Virgin Atlantic, TUI ও Jet2। এয়ারলাইন্সগুলো বলছে, জ্বালানি সরবরাহে সমস্যা হলে ফ্লাইট কমাতে ও ভাড়া বাড়াতে বাধ্য হতে হবে।
এদিকে International Energy Agency সতর্ক করেছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক না হলে শিগগিরই ইউরোপে ফ্লাইট বাতিল হতে পারে। একই সঙ্গে International Air Transport Association (IATA) জানিয়েছে, আগামী মাসের মধ্যেই জ্বালানি সংকটে ইউরোপে ফ্লাইট বাতিল শুরু হতে পারে।
তবে সরকার ও শিল্পখাত বলছে, বর্তমানে জ্বালানির ঘাটতি নেই, কিন্তু পরিস্থিতি খারাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। ✈️















