প্রায় এক শতাব্দীর পুরোনো ব্রিটিশ গাড়ি নির্মাতাজেনসেন মোটর্স আবারও নতুন উদ্যোগ নিয়ে ফিরছে। ১৯২২ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি ১৯৭৬ সালে কার্যক্রম বন্ধ করে দেয়। পরে ১৯৯৮ সালে ১ কোটি পাউন্ড বিনিয়োগের মাধ্যমে Jensen S‑V8 কনভার্টিবল উৎপাদনের লক্ষ্য নিয়ে পুনরায় যাত্রা শুরু করে। তবে প্রত্যাশার তুলনায় কম অর্ডার ও আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি আবারও ধাক্কা খায় এবং শেষ পর্যন্ত ২০১১ সালে বিলুপ্ত হয়।
এবার নতুন উদ্যোগে ব্র্যান্ডটি ফিরিয়ে আনছে জেনসেন ইন্টারন্যাশনাল । কোম্পানির সঙ্গে যুক্ত Jeff Qvale জানান, নতুন প্রকল্পটি তার জন্য “খুবই ব্যক্তিগত” এবং এই ব্র্যান্ডটি তার পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, হাতে তৈরি নতুন Jensen Interceptor GTX সর্বোচ্চ মান বজায় রেখে তৈরি করা হবে এবং এটি উচ্চক্ষমতাসম্পন্ন “আল্ট্রা-অ্যানালগ” ড্রাইভিং অভিজ্ঞতা দেবে, যা বর্তমানে বিশেষ গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন মডেলটি যুক্তরাজ্যে অত্যন্ত সীমিত সংখ্যায় হাতে তৈরি করা হবে। এ জন্য শুধু এই গাড়ির উন্নয়নে নিবেদিত একটি বিশেষ বিভাগও গঠন করা হয়েছে।
কোম্পানির প্রতিনিধি Mr Duerden জানান, মূল Jensen Interceptor উন্মোচনের ৬০ বছর পর ২০২৬ সালের নতুন Interceptor GTX ঐতিহ্যবাহী কারুশিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হবে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি প্রি-প্রোডাকশন প্রোটোটাইপ উন্মোচন করা হবে, যা অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন হবে এবং Jensen ব্র্যান্ডকে নতুন পর্যায়ে নিয়ে যাবে।















