লন্ডনের টিউব ট্রেনে মেসেজ পাঠিয়ে জালিয়াতির দায়ে দাউয়ান শ্যাং দোষী সাব্যস্ত

30

সাইফ হাসান: লন্ডনের টিউব ট্রেনের যাত্রীদের মোবাইলে ভুয়া মেসেজ পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি বড় চক্রের পর্দা উন্মোচন হয়েছে। ২০ বছর বয়সী দাউয়ান শ্যাং নামের এক তরুণ এই জালিয়াতির কথা আদালতে স্বীকার করেছেন। তারা মূলত পার্শেল ডেলিভারি সংক্রান্ত ভুয়া মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করত। এই কাজে তারা সুটকেসের ভেতর বিশেষ ডিভাইস ব্যবহার করত যা মানুষের অগোচরে তাদের ফোনে মেসেজ পৌঁছে দিত।

ইনার লন্ডন ক্রাউন কোর্টে বিচার চলাকালীন পঞ্চম দিনে দাউয়ান শ্যাং তার অ*পরাধ স্বীকার করে নেন। প্রসিকিউশন জানিয়েছে শ্যাং এই প্রতারক চক্রের অন্যতম প্রধান সদস্য ছিলেন। তিনি এবং তার সহযোগী ঝিজিয়া ফ্যান মিলে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলপথে যাতায়াতকারী যাত্রীদের টার্গেট করতেন। তাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাংক থেকে টাকা লুটে নেওয়া।

তদন্তকারীরা জানিয়েছেন চক্রটি এসএসএম ব্লাস্টার নামক একটি হাতে তৈরি ডিভাইস ব্যবহার করত। এই ডিভাইসগুলো মোবাইল টাওয়ারের মতো কাজ করত এবং আশেপাশে থাকা ফোনগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাদের ডিভাইসে সংযুক্ত করে ফেলত। এরপর এভরি বা অন্য কোনো নামী ডেলিভারি কোম্পানির নামে ভুয়া মেসেজ পাঠিয়ে যাত্রীদের প্রতারণা করা হতো।

এই মামলার প্রধান হোতা হিসেবে অভিযুক্ত ৪৮ বছর বয়সী ঝিজিয়া ফ্যানও আগের দিন নিজের দো*ষ স্বীকার করেছেন। দাউয়ান শ্যাং তার ডান হাত হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। এই দুই ব্যক্তিই বর্তমানে হোমলেস অবস্থায় আছেন বলে আদালতকে জানানো হয়েছে। তাদের সাথে ওয়ান হাফিজ এবং গ্যাটিস লাুকস নামের আরও দুজন এই জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিচারক অ্যালেক্স স্টেইন জানান যখন প্রসিকিউশন থেকে জোরালো প্রমাণাদি উপস্থাপন করা হয় তখন অভিযুক্তরা তাদের বাঁচার কোনো পথ না দেখে অ*পরাধ স্বীকার করতে বাধ্য হয়। আগামী মঙ্গলবার এই অপরাধীদের সাজার রায় ঘোষণা করা হবে। তবে এই চক্রের সাথে জড়িত জিনহুয়া ঝাং নামের ৫৮ বছর বয়সী এক ব্যক্তি জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

#aknews #onebanglanews #londonnews #fraud #smsblaster #uknews