ইরান বিক্ষোভকারীদের হ*ত্যা করলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগিয়ে আসবে বললেন ট্রাম্প

108

সাইফ হাসান: ইরানে আন্দোলনকারীদের ওপর চড়াও হলে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন হ*ত্যা করলে সাধারণ মানুষকে উদ্ধারে এগিয়ে আসবে মার্কিন বাহিনী। বর্তমানে দেশটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তীব্র বিক্ষোভ ও সংঘাত চলছে। নিরাপত্তা বাহিনীর গু*লিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী মা\রা যাওয়ার খবরে ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন। যেকোনো পরিস্থিতিতে ব্যবস্থা নিতে মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

ইরানের রাজধানী তেহরানে শুরু হওয়া ব্যবসায়ীদের ধর্মঘট এখন দেশজুড়ে সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। চরম অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের ইসরায়েলি হামলায় দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এই সংকট প্রকট হয়েছে।

বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নেওয়ায় লোরদেগান ও আজনা শহরে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া কুহদাশত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য প্রাণ হারিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে জানান যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো এবং তাদের প্রাণ কেড়ে নেওয়া ইরানের পুরোনো অভ্যাস। তবে এবার এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না বরং তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি তেহরান সরকারকে সতর্ক করে বলেন যে মার্কিন সামরিক বাহিনী যেকোনো সময় ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত আছে।

#ইরান #ট্রাম্প #বিক্ষোভ #যুক্তরাষ্ট্র #সংঘাত #aknews #onebanglanews