খালেদা জিয়ার বিদায়ে দেশে তিন দিনের শোক হাসপাতালে নেতা-কর্মীদের ভিড়

22

সাইফ হাসান: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে হারিয়ে হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন হাজারো সমর্থক। সরকার আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে এখন কোরআন খতম ও দোয়ার আয়োজন চলছে। এই মহীয়সী নেত্রী আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মা\রা গেছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালের সামনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। উপস্থিত অনেক সমর্থককে প্রিয় নেত্রীর জন্য অঝোরে কাঁদতে দেখা যায়।

হাসপাতাল প্রাঙ্গণে এখন এক অত্যন্ত আবেগঘন ও শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেক সমর্থক নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় সেখানে বসে কোরআন খতম করছেন। শুধু ঢাকা নয় বরং বরিশাল ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কার্যালয়গুলোতে নেতা-কর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে ইতিমধ্যে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গুলশানে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সরকার এই বর্ষীয়ান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৮০ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশাল অধ্যায়ের অবসান ঘটালো।

#খালেদাজিয়া #জাতীয়শোক #বাংলাদেশ #বিএনপি #রাজনীতি #aknews #onebanglanews