মা মা\রা যাওয়ার পরই শৈশবের বাড়ি ছাড়ার নোটিশ পেলেন ভাই বোন

519

সাইফ হাসান: লন্ডনের হ্যাকনিতে দীর্ঘ ৪০ বছর ধরে এক বাড়িতে বাস করছেন জোয়ান থম্পসন ও ক্যালভিন গ্রে। সম্প্রতি তাদের মা মেগান মা\রা গেছে। এরপরই কাউন্সিল থেকে তাদের শৈশবের এই বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বাবার থেকে মায়ের নামে মালিকানা বদল হওয়ায় তারা আর উত্তরাধিকার পাচ্ছেন না। বড়দিনের ঠিক আগে এমন নির্দেশে চরম বিপাকে পড়েছে পুরো পরিবারটি।

হ্যাকনির লিনজেল এস্টেটের এই বাড়িতে ১৯৭৮ সাল থেকে বসবাস করছেন ৪৪ বছর বয়সী জোয়ান থম্পসন এবং ৫৫ বছর বয়সী ক্যালভিন গ্রে। গত জুলাই মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে তাদের মা মেগান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের বিদায়ের শোক কাটিয়ে ওঠার আগেই স্থানীয় কাউন্সিল থেকে জানানো হয়েছে যে তাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে।

ব্রিটিশ নিয়ম অনুযায়ী একটি কাউন্সিল টেন্যান্সি বা বাড়ির মালিকানা কেবল একবারই উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা যায়। ১৯৯২ সালে তাদের বাবার কাছ থেকে বাড়িটি মায়ের নামে স্থানান্তরিত হয়েছিল। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার এই সুবিধা পাওয়ার আইনি সুযোগ নেই বলে দাবি করছে হ্যাকনি কাউন্সিল কর্তৃপক্ষ।

আগামী ২১শে ডিসেম্বরের মধ্যে পরিবারটিকে বাড়ি খালি করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জোয়ানের স্বামী ডেল এবং তাদের পাঁচ বছর বয়সী শিশু সন্তানকেও এই বাড়ি ছাড়তে হবে। বড়দিনের ঠিক আগে এমন পরিস্থিতিতে তারা কোথায় মাথা গোঁজার ঠাঁই পাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন এই পরিবারটি।

জোয়ান থম্পসন বলেন যে তিনি এই বিষয়ে কাউন্সিলের কাছে স্বচ্ছতা এবং মানবিকতা আশা করছেন। তার সন্তান সবেমাত্র স্থানীয় স্কুলে ভর্তি হয়েছে এবং এই এলাকাটিই তাদের জীবনের মূল ভিত্তি। কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিবারটির জন্য বিকল্প কোনো ব্যবস্থার চেষ্টা করছে তবে এখনো কোনো লিখিত আশ্বাস পাওয়া যায়নি।

#লন্ডন #আবাসন #মানবিকতা #aknews #onebanglanews