সাইফ হাসান: একুশ বছর বয়সী এক মুসলিম ধর্মান্তরিত যুবককে স*ন্ত্রাসী হা*মলার পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। জর্ডান রিচার্ডসন নামের এই যুবক নিজেকে ‘অ্যাংলো জিহাদি’ বলে দাবি করতো। শেফিল্ডের একটি শপিং সেন্টার তার নিশানায় ছিল বলে জানা গেছে। সে ইহুদিদের হ*ত্যা করার ইচ্ছাও প্রকাশ করেছিলো। তার কাছ থেকে রাসায়নিক অ*স্ত্র তৈরির নোট ও অন্যান্য অ*স্ত্র উদ্ধার করা হয়।
লিডস ক্রাউন কোর্টে এই মামলার বিচারে জানা যায়, ২১ বছর বয়সী জর্ডান রিচার্ডসন একটি “ভয়াবহ” হামলার পরিকল্পনা করছিল। পূর্ব ইয়র্কশায়ারের এই বাসিন্দা শেফিল্ডের কাছে মিডোহল শপিং সেন্টারকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল।
আদালতকে জানানো হয়, সে নিয়মিত “ইহুদিদের হত্যা করার ইচ্ছা” প্রকাশ করতো এবং সিনাগগে আত্মঘাতী ভেস্ট পরে ঢোকার কৌতুক করতো। রিচার্ডসন তার ইনস্টাগ্রামে মিডোহল শপিং সেন্টারের বাইরের একটি ভিডিও পোস্ট করেছিল।
গত বছরের ডিসেম্বরে রিচার্ডসনকে কর্মস্থলে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তার ব্যাকপ্যাক থেকে হামলার পরিকল্পনার বিস্তারিত হাতে লেখা নোট উদ্ধার করা হয়। এতে মাস্টার্ড গ্যাস তৈরির উপাদান ও নির্দেশাবলীও ছিল। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ক্রসবো, তীর এবং একটি যুদ্ধ-ধাঁচের ছুরি সহ বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।
রিচার্ডসন আদালতে দাবি করেছিল যে সে বিষণ্ণতা এবং একাকীত্ব থেকে বাঁচতে “একজন চরমপন্থীর চরিত্র” অভিনয় করছিল। কিন্তু প্রসিকিউটর বলেন, সে শুধু “অনলাইন ফ্যান্টাসিস্ট” ছিল না, সে তার জিহাদি কল্পনাকে “বাস্তবে রূপ দিতে” যাচ্ছিল।
কাউন্টার টেরোরিজম পুলিশিং নর্থ ইস্টের প্রধান জেমস ডাউঙ্কারলি বলেছেন, রিচার্ডসন তথাকথিত ইসলামিক স্টেটের “সহিংস প্রচারণায়” অনুপ্রাণিত হয়েছিল। তিনি বলেন, “মাত্র কয়েক মাসের মধ্যে রিচার্ডসন একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তি থেকে একনিষ্ঠ ও বিপজ্জনক চরমপন্থীতে পরিণত হয়।” আগামী ১৫ ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে।
#যুক্তরাজ্য #সন্ত্রাসীহামলা #গ্রেপ্তার #জর্ডানরিচার্ডসন















