ম্যানচেষ্টারে হামলার নিন্দা জানিয়ে আবারো আলতাব আলী পার্কে সলিডারিটি সমাবেশ

1292

ওয়ানবাংলানিউজ: গত ২২ মে রাতে ম্যানচেষ্টারের এরিনাতে কনর্সাটে সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে আবারো সমাবেশ হয়েছে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর ঐতিহাসিক আলতাব আলী পার্কে। এতে বাংলাদেশী কমিউনিটির মানুষ ছাড়াও বিভিন্ন জাতী গোষ্ঠি, ধর্ম-বর্ণের লোকজন উপস্থিত হন।
সভায় বক্তারা এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং যুব সমাজকে এসকল অনৈতিক কাজ থেকে বিরত রাখতে আরো বেশি সচেতনা সৃস্টি এবং বেশি বেশি ইয়ুথ ওয়ার্কের সুযোগ সৃষ্টির আহবান জানান।

সভায় বক্তারা আরো বলেন, ইসলাম কখনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। কতিপয় ব্রেই ওয়াস বিভ্রান্ত মুসলিমের অপকর্ম পুরো মুসলিম সমাজ নিতে পারে না। তারা বলেন, ব্রিটেনের উন্নয়নে অন্যান্য কমিউনিটির মত মুসলিম সমাজও করে যাচ্ছে। ম্যানচেস্টারের ঘটনায় মুসলিম নেতৃবৃন্দ দু:খ প্রকাশ করে বলেন, আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার সন্ত্রাসবাদ ও বর্ণবাদ মোকাবেলা করে এগিয়ে যাব।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, জিএলএ মেম্বার উমেশ দেশাই, স্থানীয় পার্লামেন্ট মেম্বার প্রার্থী রুশনারা আলী, আজমল মাশরুরসহ অনেকে।