তারেক রহমানের জন্মদিনে কেক কাটবেন খালেদা জিয়া

909

ঢাকা সংবাদদাতা: সোমবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন। এ উপলক্ষে রোববার (১৯ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

ওইদিন রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, জন্মদিনের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।