ইপিএলে ম্যানসিটি-ম্যানইউ’র জয়

791

খেলাধুলা ডেস্ক: লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দশম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
শনিবার কিং পাওয়ায় স্টেডিয়ামে আধিপত্য দেখায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে গোলের অপেক্ষা চলে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। আর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুনে।

এ জয়ে ১২ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। এদিকে জ্লাতান ইব্রাহিমোভিচের প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

যদিও ওল্ড ট্রাফোর্ডে ১৪ মিনিটে ডাইট গেইলের গোলে এগিয়ে গিয়েছিলো নিউক্যাসল। কিন্তু ম্যাচের ৩৭তম মিনিটে অ্যান্থনি মার্শালের হেডে সময়তায় আসে ম্যানইউ। প্রথামার্ধের ইনজুরি টাইমে ফের হেড দিয়ে গোল। এবার ক্রিস স্মলিং লিড এনে দিলেন রেড ডেভিলসদের।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে তেজ বাড়ায় ম্যানইউ। ৫৪তম মিনিটের পল পগবার গোলে স্কোর দাঁড়ায় ৩-১ এ। মাঠে নেচে নেচে গোলটি উদযাপন করেন ফ্রেঞ্চম্যান।

৭০ মিনিটে রোমেলু লুকাকুর চমৎকার একটি গোল করেন। বেলজিয়ান এ তারকার গোলে দাপুটে জয় পায় রেড ডেভিলসরা। এ জয় স্বত্বেও ম্যান সিটি থেকে এখনো ৮ পয়েন্ট পিছিয়ে ২৬ পয়েন্টে হোসে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয় স্থানে রয়েছেন তারা।

এদিকে সমান সংখ্যাক ম্যাচ খেলে ম্যানইউ থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আরেক জায়ান্ট চেলসি। ১২ ম্যাচের সাত জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পারের অবস্থান চতুর্থ। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে লিভার পুল। ছয় জয়ে ২২ পয়েন্টে লাভ করেছে অলরেডরা।