এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার

58

ঢাকা সংবাদদাতা: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শরু হয়েছে। যাতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষাবোর্ডের ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। দেশে ও দেশের বাইরে ৩ হাজার ৮১৮ কেন্দ্রে একযোগে পরীক্ষা হচ্ছে।

রোববার সকাল ১০টায় ৯ বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, এসএসসি ভোকেশনালে বাংলা-২ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই হলে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের।

৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন।