মাত্র কয়েক সেকেন্ডে ধসে পড়ল বহুতল ভবন

281

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়েছে। এ ঘটনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ভবনধসের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাজধানীর ভজনপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, বুধবার বেলা ৩টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস ভবনধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযান চলছে। ভবনটির ধ্বংসস্তূপে কী পরিমাণ মানুষ আটকা পড়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এর আগে গত ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরে যায়। পরে ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি।