৪ দিন পর কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

65

ঢাকা সংবাদদাতা: চার দিন পর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। রোববার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

গত ৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

৮ ডিসেম্বর বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেয়া হলেও ৯ ডিসেম্বর সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক বন্ধ করে দেয়া হয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন প্রবেশের দুই দিকের রাস্তার ব্যারিকেড তুলে নেয়া হয়। সাধারণ মানুষের জন্য এই রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়।

সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।