খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ২টায় শুরু হবে মহারণ। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।















